উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২১ তম জন্ম দিবস উদযাপন

সারা দেশের সাথে তাল মিলিয়ে যথাযত মর্যাদার সাথে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২১ তম  জন্ম জয়ন্তী পালন  করা হচ্ছে। সেই মতে  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২১ তম জন্ম দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে কালিয়াগঞ্জ পৌরসভা ভবনের সামনে নেতাজি প্রতিকৃতিতে  মাল্য দান করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরোপতি কার্তিক চন্দ্র পাল । এর পর বর্ণাঢ্য শোভা যাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।এরপর এই সুভাষ চেতনা উৎসব কে কেন্দ্র করে কালিয়গঞ্জ পৌরসভায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই অনুষ্ঠান কে কেন্দ্র করে স্কুলের ছাত্র  ছাত্রী থেকে আরম্ভ করল সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি জানান , নেতাজির জন্ম দিবস কে কেন্দ্র করে আগামী দিনে তার আদর্শে কে অনুসরণ করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।অপরদিকে কালিয়াগঞ্জ ফতেপুরে চৈতন্যদায়িনী উচ্চ বিদ্যালয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২১ তম  ব্লক সুভাষ উৎসব পালন করা  হল ব্লক প্রশাসনের উদ্যোগে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সিমিতির সভাপতি নিতাই বৈশ্য আরো অনেকে।  এদিন ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশ গ্রহণ  করে। দুটি অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উৎসাহতা ছিল চোখে পড়ার মতো।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BPcWALiEmJ8